ছবি সংগৃহীত
সারাদেশ

৬৪০০ বস্তা সারসহ ট্রলারডুবি

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার খোদাবকস এলাকার সন্ধ্যা নদীতে ৬৪০০ বস্তা সারসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

সোমবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৫০ কেজি ওজনের ৬৪০০ বস্তা সার ছিল ট্রলারটিতে। যশোর জেলার নোয়াপাড়া অভয়নগর থেকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গুদামে সারগুলো নেওয়া হচ্ছিল। হঠাৎ বেলা ১১টার দিকে তলা ফেটে সার বহনকারী ওই ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা শ্রমিকরা ডুবে যাওয়া ঠেকাতে চেষ্টা করছিলেন। কিন্তু তারা চেষ্টা করেও ব্যর্থ হন। তখন ট্রলার চালক ও সঙ্গে থাকা দুইজন শ্রমিক নদী সাঁতরে তীরে উঠে আসেন। ট্রলারটি যেখানে ডুবে আছে, সেখানে একটি বাঁশ পুতে দেওয়া হয়েছে, যাতে অন্য কোনো নৌ-যান দুর্ঘটনার শিকার না হয়।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, সন্ধ্যায় মালিকপক্ষ থানায় এসেছেন। সরকারি গুদামে ব্যক্তি মালিকানার সার রাখা হয় না। ট্রলার মালিক আমার কাছে জানিয়েছেন ট্রলারে থাকা সার সরকারি। আগামীকাল ট্রলার উত্তোলনের জন্য কাজ শুরু করবেন।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন কুমার সাহা বলেন, ‘যদিও আমরা সরকারি লেভেলযুক্ত কোনো বস্তা এখনো দেখিনি। ফলে নিশ্চিত করে বলতে পারছি না। তবে ধারণা করছি ট্রলারটিতে সরকারি সার ছিল। ট্রলার মালিক বা শ্রমিকদের সঙ্গে কথা না হওয়ায় বিস্তারিত বলতে পারছি না।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা