সারাদেশ

দৌলতদিয়ায় ৩ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: পদ্মায় নাব্য-সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি পারের অপেক্ষায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, পদ্মায় পানি কমে যাওয়ায় নাব্য-সংকট দেখা দিয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে স্বাভাবিক সময় থেকে বেশি সময় লাগছে।

রোববার সন্ধ্যায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। সিরিয়ালে আটকে থাকা যানবাহনগুলোর মধ্যে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাব্য-সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ড্রেজিংয়ের কাজ শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এই রুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা