সারাদেশ

৬'শ ফেন্সিডিল বোতলসহ ২ কারবারি আটক 

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুর কালকিনির গোপালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদারীপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮)।

শনিবার (২০ নভেম্বর) সকাল ১২টায় মাদারীপুর র‍্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান র‍্যাব। শুক্রবার রাত পৌনে ১ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার আব্দুল আজিজের সরদারের ছেলে সেলিম রেজা (৫১) ও একই গ্রামের রাজাউল্লা ইসলামের ছেলে মাসুদ রানা (২০)।

এ সময় আটককৃতদের কাছে থেকে ৫৯০ বোতল ফেন্সিডিল , মাদকদ্রব্য পরিবহনে ১ টি ট্রাক, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের ১৬ হাজার ৩৬৫ টাকা জব্দ করা হয়।

মাদারীপুর র‌্যাব-৮ স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চৌকি বসিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী তারা সাতক্ষীরা থেকে ফেন্সিডিল মাদারীপুর ও তার আশেপাশের এলাকায় সরবরাহ করে।

তিনি আরও বলেন, তাদের কাছে থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদারীপুর জেলার কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা