ছবি সংগৃহীত
সারাদেশ

সরকারি মূল্যে আমন সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে।

সরকারিভাবে প্রতি কেজি আমন ধানের মূল্য নির্ধারণ হয়েছে ২৭ টাকা। আর আমনের প্রতি কেজি চাল ৪০ টাকা নির্ধারণ করা হচ্ছে। কৃষকরা কৃষি কার্ড দিয়ে সরকার নির্ধারিত দামে এই ধান ও চাল বিক্রি করতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকার মোহাম্মদ রিজাউল করিম। জেলা খাদ্য গুদামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচির অধীনে ২০২১ সালে জেলায় ৩ হাজার ২৪৭ মেট্রিক টন ধান এবং ২ হাজার ৫৯৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ধান বিক্রেতারা।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা