কারাদণ্ড
সারাদেশ

গাইবান্ধায় ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আলোচিত কৃষক হাসান আলী (৪৫) হত্যা মামলার আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আট আসামি হলেন, পলাশবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামাত নেতা মওলানা নজরুল ইসলাম লেবু, পলাশবাড়ি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার তার ভাই আব্দুর রউফ, গোলাম মোস্তফা, শাহ আলম ও ভাগ্নে ফারুক মিয়া, মিজানুর রহমান ও গাওরা তালেব।

তাদের বাড়ি পলাশবাড়ি উপজেলার রামকৃষপুর, সুইগ্রাম, জামালপুর ও পীরগঞ্জের গাংদুয়ার হলদিয়া গ্রামে।

এছাড়া মামলার অপর আট আসামি নির্দোষ প্রমাণ হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। হত্যা মামলার দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

মামলার খালাস পাওয়া আসামিরা হলেন, রফিকুল, মুছা, আবু বক্কর, আব্দুর রহিম, শফিকুল ইসলাম, মালেক ও লুৎফর রহমান।

মামলার ১৬ আসামির মধ্যে আদালতে ১৩ জন আসামি উপস্থিতিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিরা আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২২ আগস্ট পলাশবাড়ি আদর্শ ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে দণ্ডিত আসামিরা হাসান আলীকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় তার ভাই আবুল কাশেম বাদী হয়ে ২৪ আগস্ট পলাশবাড়ি থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০০ সালের ৩১ মে ১৬ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পলাশবাড়ি থানা পুলিশ। চলতি বছরের ৩ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

আসামি উপস্থিত ও দুই আসামি পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ৬ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পলাতক দুই আসামিকে গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা