ছবি সংগৃহীত
সারাদেশ

আগুনে পোড়ানো হলো ব‍্যালট

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা উপজেলার জলসুখা ২নং সরকারি প্রাথমিক বিদ‍্যালয় কেন্দ্রে ভোট গণনাকালে ব‍্যালট পেপারে আগুন দেওয়া হয়েছে।

এছাড়া আওয়ামী লীগ মনোনীত রোখসানা আক্তার শিখা ও বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

জানা গেছে, জলসুখা ২নং সরকারি প্রাথমিক বিদ‍্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে বিকেলে গণনা শুরু হয়। সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রোখসানা আক্তার শিখা এবং বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ব‍্যালট পেপারে আগুন ধরিয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

জলসুখা ২নং সরকারি প্রাথমিক বিদ‍্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল জব্বার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, যেহেতু ব‍্যালট পেপার আগুনে পুড়ে গেছে, তাই এই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা