ছবি সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেলে ছিলেন চারজন, লরিচাপায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকার মহাসড়কের ৬ নম্বর ব্রিজের পাশে গ্যাসবহনকারী লরিচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে করে বনপাড়া থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন চারজন। পথে ওই এলাকায় যমুনা গ্যাসবহনকারী একটি লরি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চারজন আরোহীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা