ছবি সংগৃহীত
সারাদেশ

সেন্টমার্টিন পরিদর্শনে ৪ দূত

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: সেন্টমার্টিন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চার বিদেশি দূত।

এদের মধ্যে ছিলেন- মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, জাপানের ইতো নাওকি, ইউরোপীয় ইউনিয়নের চার্লস হোয়াইটল ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

সোমবার (৮ নভেম্বর) পৃথক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটল।

রাষ্ট্রদূত ইতো লি‌খে‌ছেন, ‘সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন ক‌রে মুগ্ধ হ‌য়ে‌ছি। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উচ্চ জোয়ার, লবণাক্ততা এবং প্রবাল বিনষ্টের জন্য বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের এই দ্বীপের পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তন দ্রুত প্রভাব ফেলেছে। এটি মানুষের জীবনকে প্রভাবিত করছে।’

ইইউর রাষ্ট্রদূত টুইটে লি‌খে‌ছেন, ‘জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব সেন্টমার্টিন দ্বীপে একটি বাস্তবতা। যার মধ্যে রয়েছে উপকূলীয় ক্ষয়, প্রবালের বিনষ্টতা এবং সমুদ্রের জীবন ক্ষয়।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা