ছবি সংগৃহীত
সারাদেশ

মাইক্রোবাস খাদে, ৫ চীনা প্রকৌশলী আহত

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের সামনে এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে চীনা প্রকৌশলীদের বহনকারী একটি মাইক্রোবাস সড়কের পাশে উল্টে গেছে। এতে আহত হয়েছেন পাঁচ চীনা প্রকৌশলী।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম জানা যায়নি।

জানা গেছে, পাঁচ চীনা প্রকৌশলীকে বহনকারী মাইক্রোবাসটি গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের সামনে দিয়ে অতিক্রমকালে বরিশালের দিক থেকে আসা একটি মোটরসাইকেল মুখোমুখি পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের ওই স্থানের বাম পাশে সড়কের বাইরে নামিয়ে দেন চালক। এতে মাইক্রোবাসটি উল্টে খাদে পড়ে ৫ জন আহত হয়। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, একটি মোটরসাইকেল বাঁচাতে গিয়ে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বেপরোয়া গতিতে চলা সেই মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সেটি শনাক্তের চেষ্টা চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা