ছবি সংগৃহীত
সারাদেশ

‘সব ধর্মের প্রতি সহমর্মিতা থাকতে হবে’

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক দেশ গঠন করে গেছেন। সব ধর্মের প্রতি সহমর্মিতা থাকতে হবে।’

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে নওগাঁর পোরশায় প্রতিমা ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি কখনও দেখিনি আমার নির্বাচনী এলাকায় সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২ নভেম্বর) পোরশায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘২০০৮ সালের আগে দেশ কেমন ছিলো, এখন কী হয়েছে? এই অভাবনীয় উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে অপশক্তি এ কাজ করছে। বিশ্ব দরবারে শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করার জন্য দুষ্কৃতকারীরা এরকম কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা নওগাঁ জেলা। যারা এরকম কাজ করে তাদের কোনো ধর্ম আছে বলে আমি মনে করি না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়।’

এ সময় আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা