ছবি সংগৃহীত
সারাদেশ

রাজনীতি করতে হবে দেশ ও দশের জন্য

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রাজনীতি করতে হবে দেশের জন্য, দশের জন্য। যারা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করেন, তারা ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারেননি।’

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ পর্যটন মোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘দল ক্ষমতায় থাকলেও আত্মসন্তষ্টিতে থাকা যাবে না। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তত থাকতে হবে।’

এসময় একটি অসাম্প্রদায়িক গোষ্ঠী দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পরে বিকেলে সোনামসজিদ বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সন্ধ্যায় মন্ত্রী ডা. হাছান মাহমুদ সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে তিনদিনের সরকারি সফরে ভারতের উদ্দেশ্য সড়কপথে দেশত্যাগ করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা