ছবি: সংগৃহীত
সারাদেশ

র‌্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাই

যশোর প্রতিনিধি: জেলায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই করেন যুবক আমিনুল ইসলাম (৩৮)। টাকা নিয়ে পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) রাত আটটার দিকে যশোর শহরতলীর ধর্মতলা মোড়ে ঘটনাটি ঘটে। জেলা সদরের ফতেপুর ইউনিয়নের ভায়না গ্রামের শেখ সবুরের ছেলে আমিনুল।

শহরের কারবালা এলাকার বাসিন্দা আব্দুল হক বলেন, আমি জাপানি টোব্যাকোর ডিলারশিপ নিয়ে ব্যবসা করি। বেনাপোল থেকে রাতে সোহাগ পরিবহনের বাসে যশোরে পৌঁছি। আমার কাছে একটি ব্যাগে ৮ লাখ ৬ হাজার টাকা ছিল। বাস থেকে ধর্মতলায় নামার সঙ্গে সঙ্গেই ওই যুবক নিজেকে র‌্যাবের সদস্য বলে পরিচয় দেন। এসময় আমার হাতে থাকা টাকার ব্যাগটি কেড়ে নেয়। আমি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। তারা তাকে ধরে ফেলেন। পরে পুলিশ খবর পেয়ে তাকে থানায় নিয়ে গেছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, আটক আমিনুলের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদে আমিনুল নিজেকে র‌্যাবের সোর্স বলে দাবি করেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা