ছবি প্রতীকী
সারাদেশ

খোকা হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: মানিকগঞ্জে প্রাইভেটকারচালক আনোয়ার হোসেন খোকা হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে এ রায় দেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঢাকার সাভারের জোরলপুর কান্দার চর এলাকার চান মিয়ার ছেলে হাসান মিয়া ও ইজু মিয়া, একই এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম মাহমুদ, হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার ইসমাইলের হোসেনের ছেলে মনির হোসেন, একই এলাকার ওহাব আলীর ছেলে দারোগ আলী ও বাগেরহাটের শরনখোলা থানার দক্ষিণ রাজাপুর এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৪ জুলাই রাত ১০টার দিকে রাজধানীর মিরপুরের বাসাবাড়ি থেকে প্রাইভেটকার চালিয়ে সাভারের হেমায়েতপুরের উদ্দেশ্যে রওনা দেন চালক আনোয়ার হোসেন খোকা। রাত ১১টার দিকে স্ত্রী পাপিয়া আক্তার ও পরিবারের লোকজন তার মোবাইলে কল করলে মোবাইলফোনটি অপরিচিত এক ব্যক্তি রিসিভ করেন। তিনি বলেন, মোবাইলফোনটি চার্জে দিয়ে রেখে ভাড়ায় চারজন যাত্রী নিয়ে সিলেটের জাফলং গেছেন আনোয়ার। এর দুইদিন পর মানিকগঞ্জ সদর থানার অরঙ্গবাদ এলাকার হাকিম আলীর মৎস্য খামারের পাশ থেকে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই আতিকুল ইসলাম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার বিকেলে দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক।

রায় ঘোষণার সময় আসামি দারোগ আলী ও আব্দুর রহিম আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা