সারাদেশ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নিহত ২ 

নিজস্ব প্রতিনিধি,ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে পৃথক স্থান থেকে ট্রেনে কাটা ২ জনের লাশ উদ্ধার হয়েছে। নিহত ২ জনের মধ্যে ১ জন উপজেলার ষোলহাসিয়া গ্রামের শাহজাহানের ছেলে অটো রিকশাচালক ফারুক (৩৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার খন্ড বিখন্ড লাশ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ২৮।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে উপজেলার রৌহা গ্রামের মীর বাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৯) খন্ড বিখন্ড মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। সকালে রৌহা মীর বাজার থেকে রৌহা কারিগরী কলেজের সামনে পর্যন্ত ২শ মিটার এলাকা জুড়ে রেললাইনের উপর ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির মরদেহের খন্ড বিখন্ড অংশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী জিআরপি পুলিশকে খবর দেয়। পরে জিআরপি পুলিশ লাশের খন্ড খন্ড অংশ উদ্ধার করে।

গফরগাঁওয়ে রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাদাত হোসেন বলেন, রাতের কোনো এক সময় এই লাইনে চলাচলকারী ট্রেন থেকে কিংবা ট্রেনের জোড়ায় বসে ভ্রমণ করার সময় সেখান থেকে পড়ে গিয়ে এই ব্যক্তি দুর্ঘটনার শিকার হতে পারেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাদাত হোসেন বলেন, রেল লাইনের পাশ থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়। পরে নিহত পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই ফারুকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা