সারাদেশ

লক্ষ্মীপুরে মসজিদের জমি দখল করে মাদরাসা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের এনায়েতপুর জামে মসজিদের জমি দখল করে মাদরাসা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী একটি মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মুতাওয়াল্লী, মসজিদ কমিটি ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে তারা মসজিদের জমি জোরপূর্বক দখল করে মাদরাসা ভবন নির্মাণের প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন , সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর (এনায়েতপুর) জামে মসজিদের নামে ১২২ শতাংশ ওয়াকফকৃত সম্পত্তি রয়েছে। ওয়াকফকৃত সম্পত্তির ১৪ শতাংশ জমি আবিরনগর মাহমদিয়া দাখিল মাদরাসার জন্য জোরপূর্বক দখল করে একটি ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ওই জমি নিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে মাদরাসা কমিটির বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞার পিটিশন ও অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়। এতে বিজ্ঞ আদালত বিবাদী পক্ষকে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে না মর্মে রুল জারি করেন।

তারা অভিযোগ করেন, উক্ত রুল নিষ্পত্তির শুনানিকালে সেই অসাধু চক্রটি প্রভাবশালী লোকের সহযোগিতায় বেআইনিভাবে কাউন্টার একটি মনগড়া মসজিদ কমিটি গঠন করে মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট দুটি মামলা পরিচালনা করবেনা মর্মে আদালতে একটি আবেদন দাখিল করেন। আদালতের রুল থাকা সত্ত্বেও মাদরাসা কমিটির লোকজন মসজিদের জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করেন।

মসজিদের মুতাওয়াল্লী আবদুল কাদের বলেন, বিগত আরএস জরিপের সময় স্থানীয় একটি চক্র মসজিদের ওয়াকফ দলিল গোপন করে সিএস এবং এসএ জরিপে মসজিদের নামে রেকর্ডকৃত ২৫ শতাংশ জমি থেকে ১৪ শতাংশ জমি মাদরাসার নামে রেকর্ডভূক্ত করে নেয়। মাদরাসা কমিটি মসজিদের ঈদগাহ মাঠ দখল করে একটি ভবন নির্মাণ করতে উঠেপড়ে লেগেছে।

তিনি আরও বলেন, আমরা মুতাওয়াল্লী পরিবার বাঁধা প্রদান করলে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে। তারা অন্যায়ভাবে মসজিদের জমিতে ভবন নির্মাণ শুরু করেছেন বলে অভিযোগ করেন তিনি। মসজিদের জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মুতাওয়াল্লী আবদুল কাদের।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি আবুল হাসানাত, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আক্তার হোসাইন, খতিব আবদুল আখেরসহ স্থানীয় লোকজন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা