গোলাগুলি
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হাতাহতের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অস্ত্রসহ মুজিব নামে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ১৮নম্বর ক্যাম্পে কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

তিনি বলেন, কী কারণে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি। চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হলেও পরিচয় এখনো মেলেনি। আরও সাতজনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সদস্যরা অস্ত্রসহ একজনকে আটক করেছে। বিস্তারিত জানতে প্রচেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা