সারাদেশ

চৌমুহনীতে র‌্যাবের হাতে গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে সনাতন ধর্মালম্বীদের মন্দির, পূজা মন্ডপ ও বাড়ি ঘরে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ছয় জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (২০ অক্টোবর) দুপুর একটায় এ তথ্য জানানো হয়।

পরে দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, মঙ্গলবার বিকেল পৌনে ৪টা থেকে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেররক গ্রেফতার করে র‌্যাব-১১।

গ্রেফতারকৃতরা হলেন, নিজাম উদ্দিন (৩৫), মো: রাসেল (৩২), আবদুল মোতালেব (৪৭), শাহাদাত হোসেন (৩৪), গোলাম কিবরিয়া (৩২), আনোয়ারুল আজিম (৪০)। তাদের প্রত্যেকেই বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর এর একটি দল নোয়াখালী জেলার বেগমগঞ্জের চৌমুহনী কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে সনাতন ধর্মালম্বীদের ইসকন পূজা মন্দিরে হামলার সাথে জড়িত আনোয়ারুল আজিম (৪০) আটক করে। একই দিন বিকেল পৌনে পাঁচটার দিকে আভিযানিক দল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় অভিযান পরিচলনা করে সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন মন্দিরে হামলাকারী মো. নিজাম উদ্দিন (৩২) মো.রাসেল (৩৬) আব্দুল মোতালেব ওরফে (৪৭) মো.সাহাদাত হোসাইন (৩৪) ও গোলাম কিবরিয়া ওরফে সুমনকে (৩০) গ্রেফতার করতে করে। তাদেরকে সিসি টিভি ফুটেজ ও ভিডিও চিত্রের মাধ্যমে সনাক্ত করে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন আরও জানায়, পরে তাদের বেগমগঞ্জ থানায় দায়েরকৃত চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা