লাশ
সারাদেশ

ড্রেনে নবজাতকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে ড্রেন থেকে কার্টনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে রাস্তার পাশের দ্রেন থেকে মঙ্গলবার সকাল এগারোটার দিকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা স্কুলের গেটের সামনের ড্রেনের ময়লা পরিস্কার করার সময় একটি কার্টনের মধ্যে এক নবজাতকের মরদেহ দেখেতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য নবজাতকের মরদেহটি মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা