সারাদেশ

হাত-মুখ বেঁধে কিশোর নির্যাতন, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আরিফ শেখ (১৩) নামে এক কিশোরকে হাত-মুখ বেঁধে নির্যাতনের ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

রোববার (১৭ অক্টোবর) গ্রেফতারকৃতদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। কিশোর আরিফ শেখ শ্রীনগর গ্রামের শাহজাহান শেখের ছেলে। আর গ্রেফতারকৃতরা হলো পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামের বাচ্চু মোল্যার ছেলে হাসিবুল মোল্যা (২১), রোকন মোল্যার ছেলে মো. বাদশা মোল্যা (৫৫) ও বাবলু মোল্যা (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আরিফ শেখ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর বারোয়ারী মন্দিরের পশ্চিম পাশে পুকুরে গোসল করতে গেলে মামলার আসামিরা ওই গ্রামের হরি সাহার মেহগনি গাছের বাগানে নিয়ে হাত-মুখ গামছা দিয়ে বেঁধে নির্যাতন করেন।

এ সময় আসামিরা ব্লেড ও দেশীয় অস্ত্র দিয়ে ওই কিশোরের মাথায় ও পিঠে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোযালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার দিন রাতেই আহত ওই কিশোরের বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগের পর শনিবার (১৬ অক্টোবর) বিকেলে সাত ব্যক্তির নামে মামলাটি দায়ের করা হয়। পরে পুলিশ মামলার তিন আসামিকে পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজার থেকে গ্রেফতার করে।

কিশোরের বাবা শাহজাহান শেখ বলেন, থানায় লিখিত অভিযোগ দেয়ায় শুক্রবার দুপুরে হাসিবুলসহ আসামিরা আমার বাড়িতে গিয়ে অভিযোগ প্রত্যাহার করে নিতে বলে। থানা থেকে অভিযোগ তুলে না নিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় আসামিরা।

পরে হুমকি দেওয়ার বিষয়টি পরমেশ্বরদী ইউনিয়নে অবস্থিত ডহরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জকে জানাই। গ্রাম্য দলাদলির কারণে আমি অন্য দলের লোক হওয়ায় আমাকে না পেয়ে আসামিরা আমার ছেলেকে ধরে নিয়ে কুপিয়েছে।

বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, কিশোরকে মারধরের ঘটনায় তার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ৭ জনের নামে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের রোববার (১৬ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা