চামড়া
সারাদেশ

বাগেরহাটে ১৮ হরিণের চামড়াসহ আটক দুই 

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাটঃ বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারে কাশেম প্লাজা মার্কেটে ১৮টি হরিণের চামড়াসহ পাচারকারি সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে হরিণের চামড়াসহ তাদের আটক করা। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে খুলনা র‌্যাব-৬ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক দুজন হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৫০) ও পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আলী মিয়া হাওলাদারের ছেলে কামরুল ইসলাম (৩৫)। এরা হরিণের মাংস এবং চামড়া পাচারকারি সিন্ডিকেটের সদস্য বলে র‌্যাব জানায়।

খুলনা র‌্যাব-৬ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশীদ জানান, বারাকপুর বাজারে হরিণের চামড়া ক্রয়-বিক্রয় হচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারি সিন্ডিকেটের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ওই দুজনকে আটক করে এবং তাদের কাছে থাকা দুইটি বড় প্লাস্টিকের ব্যাগে রক্ষিত হরিণের ১৮টি চামড়া উদ্ধার করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা