সারাদেশ

দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘসারি

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ি: দেশের দক্ষিণ-পশ্চিমা অঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব‍্যবহারকারী যাত্রী ও চালকদের ভোগান্তি কমছে না। গত এক সপ্তাহ ধরে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে আসছে ঘাট এলাকায়। প্রতিটি যানবাহন দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ফেরিতে উঠতে হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছে চালক ও যাত্রীরা।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় রয়েছে বিভিন্ন যাত্রীবাহী বাস ও পণ‍্যবাহী ট্রাক। প্রতিটি যাত্রীবাহী পরিবহনকে তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সেই সঙ্গে গত দুই থেকে তিন দিন আগের পণ‍্যবাহী ট্রাক রয়েছে পারের অপেক্ষায়।

ঈগল পরিবহনের যাত্রী আশরাফুল জানান, সারা বছরই ভোগান্তির শিকার হয়ে তাঁদের পদ্মা পাড়ি দিতে হয়। এই ভোগান্তি থেকে মুক্তির একটাই পথ আর সেটা হলে দ্বিতীয় পদ্মা সেতু। এর কোনো বিকল্প নেই। এখানে ১০০ ফেরি দিলেও ভোগান্তি কমবে না।

আরেক যাত্রী ইয়াসমিন আক্তার জানান, কত সময় বসে থাকা যায়! একে তো গরম, তার ওপর দীর্ঘ জ‍্যাম। এই নৌরুট গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পনেরো বছর যাবৎ এই রুট দিয়ে যাতায়াত করেন। অধিকাংশ সময়ই ভোগান্তিতে পড়তে হয়।

বিআইডব্লিউটিসির কার্যালয় সূত্রে জানা যায়, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই রুটের যানবাহনের চাপ পড়েছে দৌলতদিয়া ঘাটে। এ ছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় এবং দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের কাছে ড্রেজিং চলায় ফেরি ভিড়তে পারছে না। ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক জামাল হোসেন জানান, এই রুটে ছোট-বড় মিল ১৯টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ড্রেজিং এবং শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এই যানজট পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে তাঁরা মানুষের ভোগান্তি কমাতে যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকারের ভিত্তিতে পারাপার করছেন।

জামাল হোসেন আরও জানান, ঘাট এলাকায় ড্রেজিংয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত এবং শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই যানজট পরিস্থিতির নিরসন হবে না।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা