ডাস্টবিন
সারাদেশ

নেত্রকোনায় ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনাঃ নেত্রকোনার পৌরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে প্রথমবারের মতো ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় নেত্রকোনা পৌরসভার উদ্যোগে জেলা শহরের মগড়া নদীর পাড়ে ব্রিজের সাথে জয়ের বাজারের মোড়ে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী নদী সংলগ্ন বাজারের সকল ময়লা নদীতে না ফেলতে বাজারের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

পৌর মেয়র জানায়, নদীতে বর্জ্য আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়ার পূর্বে এসকল ডাস্টবিন স্থানে স্থানে বসানো হচ্ছে। পর্যায়ক্রমে জেলার ৯টি ওয়ার্ডকেই মডেল হিসেবে গড়ে তোলা হবে।

এসময় শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এবং বাজারের ভেতরে বর্জ্য ফেলার জন্য প্রাথমিকভাবে মোট ৫০টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হয়। কর্তৃপক্ষ জানায়,পর্যায়ক্রমে পুরো শহরের সকল বাজারগুলোতে এই ভ্রাম্যমাণ ডাস্টবিন দেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা