র‌্যাব
সারাদেশ

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতিসহ ৯ মামলার আসামি মো. আলমগীর (৪৫) নিহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) ভোরে চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক নুরুল আবসার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গণ্ডামারা এলাকায় র‌্যাব টহল দেওয়ার সময় কিছু দুর্বৃত্ত র‌্যাবের দিকে লক্ষ্য করে গুলি ছুড়লে ব সদস্যরাও গুলি ছুড়েন। এদিকে পাল্টাপাল্টি গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে ১ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিকে স্থানীয়রা মো. আলমগীর ওরফে আলম ডাকাত হিসেবে শনাক্ত করেন।

তিনি জনান, ঘটনাস্থল তাদের কাছে ৪টি আগ্নেয়াস্ত্র, ২টি রামদা, ১টি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, নিহত মো. আলমগীর ওরফে আলমের বিরুদ্ধে বাঁশখালী ও চট্টগ্রামের কয়েকটি থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা