সারাদেশ

খন্দকার মোশাররফের এপিএস গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এএইচএম ফুয়াদকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুরের পুলিশ সুপার মো.আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও তদন্ত জামাল পাশা। এর আগে মঙ্গলবার রাতে ফুয়াদকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জামাল পাশা জানান, খন্দকার মোশাররফ হোসেনের এপিএস ফুয়াদের বিরুদ্ধে ২০০০ কোটি টাকার অর্থ পাচার মামলা ছাড়াও মানি লন্ডারিং, হত্যাসহ আটটি মামলা রয়েছে। এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের মামলারও আসামি তিনি। এর মধ্যে সাতটি মামলায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে।

জামাল পাশা বলেন, এইচএম ফুয়াদ দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী গঠন করে চাঁদাবাজি, পাসপোর্ট অফিস, বিভিন্ন হাট-বাজার ইজারা নিয়ন্ত্রণ ভূমি দখল করে অবৈধ সম্পদ অর্জন করেছেন।

তিনি আরও বলেন, ২০১৫ সালের ১৫ ই জুন বাসস্ট্যান্ডে ছোটন হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আজকে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, এএইচএম ফুয়াদ জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি ২০২০ সালের ৭ জুন ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান শুরু হলে তিনি আত্মগোপন করেন । দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপন করেছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা