ছবি সংগৃহীত
সারাদেশ

শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুরে শিশু (৯) ধর্ষণ মামলায় আহম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে এ রায় দেন শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আখতারুজ্জামান।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আহম্মদ আলী নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা গ্রামের মৃত হাবিল উদ্দিন ফকিরের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার বাঁশকান্দা গ্রামের হতদরিদ্র পরিবারের শিশুকে (৯) ঘরে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী আহম্মদ আলী। শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ধর্ষক আহাম্মদ। পরে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।

ঘটনার পরদিন ২০১৪ সালের ২৬ আগস্ট ভুক্তভোগী শিশুর বড় ভাই বাদী হয়ে আহম্মদ আলীকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। এ সময় আসামি আহম্মদ আলী অনুপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা