ছবি সংগৃহীত
সারাদেশ

মুক্ত আকাশে উড়লো ১০৩ সাদা বক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া থেকে ১১৭টি সাদা বক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০৩টি বক অবমুক্ত করা হয়েছে। বাকি ১৪টি সাদা বক অসুস্থ হওয়ায় চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পরই ওই বকগুলোকে উপজেলা প্রাঙ্গণে অবমুক্ত করা হবে।

শনিবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব সাদা বক উদ্ধার করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তারা।

বনবিভাগ সূত্র জানায়, স্থানীয় কিছু অসাধু পাখি ব্যবসায়ীদের পাতা ফাঁদে এসব বক আটকা পড়ে। খবর পেয়ে উখিয়া সদর বিট ও মাশকারিয়া বিটের মাঝামাঝি স্থান থেকে এই বকগুলো উদ্ধার করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, পাকপাখালি প্রকৃতির প্রাণ। সাদা বক সুষ্ঠু চাষাবাদে ভূমিকা রাখে। কক্সবাজারের উখিয়াসহ উপকূল এলাকায় কিছু অসাধু পাখি ব্যবসায়ী আছে যারা এই সাদা বক ধরেন। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা