ছবি সংগৃহীত
সারাদেশ

‘জুনের আগেই পদ্মাসেতুর উদ্বোধন’

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘আগামী জুনের আগে পদ্মা সেতুর উদ্বোধন হবে। পাশাপাশি শরীয়তপুর-চাঁদপুর মেঘনা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।’

রোববার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন পানিসম্পদ উপমন্ত্রী।

তিনি বলেন, ‘পদ্মা সেতু চালু হলে শরীয়তপুরে বড় বড় আবাসিক প্রকল্প হবে। উন্নয়নের জোয়ারে ভাসবে শরীয়তপুর।’

তিনি আরও বলেন, ‘মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যেই দেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হবে। সম্ভব হবে বন্যা নিয়ন্ত্রণ করা। বন্ধ হবে নদীভাঙনও। পাশাপাশি শিল্পায়ন, কর্মসংস্থানসহ সার্বিক জীবনযাত্রার মান বাড়বে।’

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদের সহযোগিতায় যুব উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জেলার অংশীদারদের কর্মপন্থা নির্ধারণ করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, যুব উদ্যোক্তাসহ ১০০ জন অংশগ্রহণ করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা