সারাদেশ

নারায়ণগঞ্জে ১৬ ইউপিতে প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চুড়ান্ত করেছেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

শনিবার (৯ অক্টোবর) রাতে মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। চুড়ান্ত প্রার্থীরা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল।

বক্তাবলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এম শওকত আলী, এনায়েতনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। গোগনগর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতা
জসিম উদ্দিন। তিনি গতবার নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।

কুতুবপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক নেতা বর্তমান চেয়রম্যান মনিরুল আলম সেন্টু। আলীরটেক ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান।

বন্দর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোক্তার হোসেন। ধামগড় ইউনিয়নে নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মাসুম আহমেদ। মদনপুর ইউনিয়নে নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান এম এ সালাম।

মুছাপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান। কলাগাছিয়া ইউনিয়নে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদে নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়ায় জাহেদ আলী, গোলাকান্দাইলে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, ভোলাবো ইউনিয়ন পরিষদে অ্যাড. তায়েবুর রহমান ও ভুলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল ইসলাম।

এই পাঁচ ইউনিয়নের মধ্যে কায়েতপাড়া ও মুড়াপাড়ায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। আওয়ামী লীগের মনোনীত এই ১৬ প্রার্থী আগামী ১১ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা