সারাদেশ

নাটোরে বিএনপির দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (৯ অক্টোবর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে সোহাগকে তার নাটোরের বাসা থেকে আটক করেছিল পুলিশ।

একই সময়ে বিএনপি অফিসের সামনে থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র কাজী শাহ আলমকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। তাকেও জিজ্ঞাসাবাদ চলছে।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাটোরে আসাকে কেন্দ্র করে সরকারি দলের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপি অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর রহমান জানান, কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। একটি মামলায় ইতোমধ্যে তার সাজাও হয়েছে। আদালতে হাজির না হয়ে তিনি দীর্ঘদিন থেকে নাটোরের বাইরে আত্মগোপনে ছিলেন।

এছাড়া নাটোরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল হাসনাত জানান, কাজী শাহ আলমকে আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থক ঘিরে রেখেছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম ও জনপ্রিয় কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে মন্তব্য করে অবিলম্বে তাদের মুক্তির দাবি করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা