সারাদেশ

বরগুনায় মোটরসাইকেল দূর্ঘটনায় চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার আমতলী-কলাপাড়া মহাসড়কের মানিকঝুরি নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩০) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামের রফেজ হাওলাদারের ছেলে।

জানা গেছে, মিজানুর চিলা থেকে যাত্রী নিয়ে আমতলী-কলাপাড়া মহাসড়ক হয়ে আমতলী আসছিল। এ সময় ওই মহাসড়কের মানিকঝুরি নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক মিজানুর রহমান সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, নিহতের মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা