ইয়াবা
সারাদেশ

৫০ হাজার ইয়াবাসহ আটক চার 

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে যাত্রীর পায়ের উপরিভাগে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ৫০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী চেকপোস্ট এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের মধ্যম গোদার বিল এলাকার মো. আলী আহমদের ছেলে মো. জিহাবুল (২৪), পৌরসভার কায়ুকখালী পাড়ার মো. নুর ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (২৮), হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৬ এর বাসিন্দা মৃত সাকেরের ছেলে মো রবিউল আলম (২০), ও টেকনাফ সড়ক রাস্তা পাড়ার মো. মনির আহমদের স্ত্রী হাসিনা বেগম (৩৫)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করে জানান, শীলখালী অস্থায়ী চেকপোস্টে একটি টহলদল নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি নোহাগাড়ী চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়।

তিনি বলেন, চারজন যাত্রী আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে গাড়ীতে নামিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি করে তাদের পায়ের উপরিভাগে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবা, ৩টি ব্যবহৃত মোবাইলসেট ও নগদ ১২ হাজার টাকাসহ চার নারী ও পুরুষকে আটক করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা