ছবি সংগৃহীত
সারাদেশ

৫৪ কচ্ছপসহ বাবা-ছেলে আটক

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নতুন কাঠপট্টি এলাকার একটি বাসা থেকে ৫৪ সামুদ্রিক কচ্ছপসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে কচ্ছপসহ আটকদের বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- বাবা তোতা মিয়া (৪৮) ও ছেলে রুবেল (২৬)। তারা ওই এলাকার বাসিন্দা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ অক্টোবর) রাত ২টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। পরে ৫৪ সামুদ্রিক কচ্ছপসহ বাবা-ছেলেকে আটক করা হয়।

কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া জানান, আটকরা দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা