ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
সারাদেশ

ময়মনসিংহে বেড়েছে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজন মারা গেছেন। এসময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বুধবার (৬ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০১ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আনোয়ারা (৬০), নেত্রকোনা সদরের আতিয়া (৬৩) এবং রাবেয়া আক্তার (৭২)।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৪৫টি নমুনা পরীক্ষা করে ছয়জনের করোনা শনাক্ত করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা