স্কুলছাত্রী
সারাদেশ

স্কুলছাত্রীকে বখাটের মারধর

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: স্কুলে যাওয়ার পথে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীকে মারধর করেছে বখাটেরা। মঙ্গলবার (৫ অক্টোবর) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রীর বলেন, স্কুলে যাওয়া আসার পথে রুবেল, নয়ন ও নাজমুল প্রায় তাকে উত্যক্ত করে। আজ প্রতিবাদ করায় জুতা দিয়ে ও কিলঘুষি মেরে তাকে আহত করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, স্কুলে যাওয়ার সময় নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর বখাটে ছেলে রুবেল হোসেন (১৮), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (১৯) ও পলানের ছেলে নাজমুল হক (২০) ওই ছাত্রীকে ইভটিজিং করে। কলেজের সামনে এসে সে প্রতিবাদ করলে অভিযুক্তরা ভ্যান থেকে নামিয়ে তাকে মারে। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। প

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, স্কুলছাত্রীর অভিভাবক ও শিক্ষকেরা এসে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা