সারাদেশ

নৌকা মার্কা চান সাবেক বিএনপি নেতা 

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন মনসুর আলী। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেছিলেন। পরে দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগদান করেন।

এদিকে, আসন্ন ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। শুধু তাই নয়, মনোনয়ন দৌঁড়ে এগিয়ে রয়েছেন মনসুর আলী। তবে তার মনোনয়ন চাওয়া নিয়ে চলছে ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া।

জানা গেছে, ২০১৬ সালের ৭ মে অনুষ্ঠিত সারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মনসুর আলী ২২ হাজার একশ ৪১ ভোটারের মধ্যে ভোট পেয়েছিলেন ২ হাজার ২শ ৯৫ ভোট আর আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম প্রধান নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৪শ ৯৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হুমায়ন কবির পেয়েছিলেন ৪ হাজার ৯ শ ৮৩ ভোট।

সারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আজিজুল ইসলাম বলেন, হাইব্রিড নেতাদের নৌকার প্রতীক দেওয়া হলে বিষয়টি সাধারণ জনগণ মেনে নেবে না। ত্যাগী আওয়ামী লীগ নেতাদের নৌকা প্রতীক দেওয়ার জোর দাবি করেন আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক।

তবে নৌকা প্রতীক প্রত্যাশী ও সাবেক বিএনপি নেতা মনছুর আলী বলেন, আওয়ামী লীগকে ভালবেসে বিএনপি ছেড়ে দলে যোগদান করেছি, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করে যাচ্ছি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী বলেও দাবি করেন।

আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। বিষয়টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবেন। দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই নেতাকর্মীদের কাজ করতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা