সারাদেশ

ভারতীয় ৩১৮ সিমসহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: ভারত থেকে চোরাইপথে আসা ৩১৮টি ভারতীয় সিমকার্ডসহ মাসুদ রানা (২৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা (২৫) সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট এলাকার বাসিন্দা।

র‌্যাব সাতক্ষীরা কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, এই সিমগুলো ব্যবহার করে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এমনকি বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে থাকে সন্ত্রাসীরা। এদের একজনকে ৩১৮টি সিমসহ হাতেনাতে আটক করা হয়েছে।

তিনি বলেন, এইসব সিমকার্ড চোরাচালান ও অপরাধে জড়িত বিভিন্নজনের কাছে সরবরাহ করা হতো। আটক মাসুদ রানাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা