ফাইল ছবি
সারাদেশ

ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে ভৈরব বাজার স্টেশনে প্রবেশের সময় জগন্নাথপুর এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে। ফলে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়। বগি লাইনচ্যুত হওয়ার কারণে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিলো।

ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার নুরুন্নবী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা