ছবি: সংগৃহীত
সারাদেশ

আনন্দের মাধ্যমে শিখবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বর্তমানে শিক্ষা কার্যক্রমে মানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন আনা, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার অবকাঠামো উন্নয়নসহ সবকিছুর মধ্য দিয়ে আমাদের মানসম্মত শিক্ষা দেয়া সম্ভব। শুধু বই পড়ে নয়, শিক্ষার্থীরা খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিখবে।’

শনিবার (২ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছরে সব শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য কাজ করেছে। যেহেতু শিশুদের শিক্ষার আওতায় আনতে পেরেছি, এখন তাদের শিক্ষার মানোন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি।’

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও আলহাজ আবু নঈম পাটোয়ারী দুলালের সঞ্চালনায় আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা