ছবি: সংগৃহীত
সারাদেশ

অশ্লীলতার অভিযোগে কাশবনে আগুন

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের গোলাপগঞ্জের চৌঘরি এলাকায় ব্যক্তি মালিকানাধীন একটি জমিতে দুই মাস আগে ফুটেছিলো কাশফুল। আর এই কাশফুল ঘিরে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে এসে ভিড় করছিলেন দর্শনার্থীরা। তবে সেখানে অশ্লীলতা চলছে- এমন অভিযোগ এনে কাশবনটি পুড়িয়ে দেওয়া হয়।

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার পর ওই কাশবনে এ ঘটনা ঘটে। সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে কাশবনটির অবস্থান।

স্থানীয়রা জানান, শুক্রবার (১ অক্টোবর) ছুটির দিন থাকায় শত শত মানুষের আগমন ঘটে কাশবনে। পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন। কাশবনের সৌন্দর্য দেখার নাম করে একদল মানুষ এখানে অশ্লীলতা সৃষ্টি করেছেন বলে তাদের দাবি। যে কারণে এলাকায় এর প্রভাব পড়ছে। এদিকে এদিন কয়েকবার ছোট ছোট মারামারির ঘটনা ঘটেছে এখানে। যেকোনো সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। এজন্য সব দিক বিবেচনা করে কাশবনে আগুন দেয়া হয় বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির বলেন, এই কাশবনে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসতেন। কাশবনটি পুড়ে যাওয়ার খবরও পেয়েছি। কিন্তু এটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় কোনও পদক্ষেপ নেয়া যায়নি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা