কিশোরগঞ্জে রেলের বগি লাইনচ্যুত
সারাদেশ

কিশোরগঞ্জে রেলের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় কিশোরগঞ্জ ও ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. জয়নাল মিয়া এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। দুপুর ১টা ২০ মিনিটে ভৈরব রেলওয়ে জংশনে ঢোকার আগে জগন্নাথপুর এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানান স্টেশন মাস্টার।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা