সারাদেশ

পালাতে গিয়ে ২৪ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় নারী-পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা।

আটককৃত রোহিঙ্গা হলো, এহেসান উল্লাহ (২২) কিসমতারা (২১) সুমাইয়া(৫) সেনোয়ারা (২৫) আকিফা আক্তার (৩) মোহাম্মদ রাসেদ উল্লাহ (১০মাস) রিয়া মনি (৪) সিপা মনি(২) নূরুল আজিম (২৩) সৈকত আরা (১৮) নূরুল হাকিম (১০) মো. ইব্রাহিম (৩১) জামালিদা (২৬) আবদুল কাদের (৮) নূরকাইদা (৫) ফাতেমা (১০মাস) আলমরিজা (৭) মো.আলী (১৯) সেফায়েত উল্লাহ (২৮) হাসিনা (২৬) সুমাইয়া (৫) নয়ন (১২) এবং জান্নাতুল ফেরদৌস (৮)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাসানচর থেকে উত্তর দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরে জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা পুলিশ প্রশাসন জানায়, তারা গতকাল বুধবার রাত আনুমানিক ২টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর উদ্দেশ্যে গোপনে জঙ্গলে অবস্থান নেয়। জানা যায়, দালালের মাধ্যমে বোট যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে পলায়ন করতে তারা জঙ্গলে অবস্থান নেয়।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বৃহস্পতিবার রাত ১১টা ২০মিনিটের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের মাধ্যমে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা