সারাদেশ

পদ্মায় নৌকাডুবি, চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি (শিবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁকা ইউনিয়নের লক্ষীপুর এলাকার পদ্মা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আরও পাঁচজন।

নিহত চারজনের মধ্যে দুইজন হলেন, পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল আলমের স্ত্রী লিলিমন বেগম ও তার নাতি সিয়াম আলী। তবে তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা উজ্জ্বল হক জানান, শ্যালোমেশিন চালিত একটি নৌকা ৪০-৫০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীর পাঁকা ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝ নদীতে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে চারজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অীফসার সাকিব আল রাব্বী ও শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন। তারা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা