ছবি: সংগৃহীত
সারাদেশ

‘চোখ খুলেই দেখি চারদিকে আগুন’

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর চারঘাট পৌর এলাকার ঘোষের মোড় সংলগ্ন কৃষক ইয়ার আলীর একমাত্র টিনের চালাটি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইয়ার আলী বলেন, ‘রাতে কখন আগুন লাগে বুঝতে পারিনি। ঘুমের মধ্যে প্রচণ্ড গরম অনুভূত হয়। চোখ খুলেই দেখি চারদিকে আগুন লেগেছে। আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারিনি।’

চারঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, আগুনে বাড়ির বেশিরভাগ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। অনেক পরে খবর পাওয়ায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তেমন কিছু করার সুযোগ ছিলো না।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা