সারাদেশ

তৃতীয় চালানে ভারতে গেল ১৮৬ টন ইলিশ

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় চালানে ভারতে গেল আরও ১৮৬ টন ইলিশ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তার অংশ হিসেবে তিন দিনে ভারতে গেল মোট ৪৯৮ টন ইলিশ।

শনিবার (২৫ সেপ্টম্বর) সন্ধ্যায় ১৮৬ টন ইলিশ মাছ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে রপ্তানি করে ১২ রপ্তানিকারক প্রতিষ্ঠান। এর আগে গত বুধবার ১০৩ টন ও বৃহস্পতিবার ২০৯ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়।

পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালের আগে ভারতে ইলিশ রপ্তানি করা হতো। তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। গত বছরও দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, ইলিশ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে এবার ৪০ টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৮০ টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৫২০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় বুধবার থেকে শনিবার পর্যন্ত ৪৯৮ টন ইলিশ ভারতে রফতানি করা হয়েছে। বাকি ইলিশ পর্যায়ক্রমে রপ্তানি হবে। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা রয়েছে।

ইলিশ মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিশুদানন্দা আচার্জী বলেন, এবার প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ মার্কিন ডলার; যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৮৫০ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান রপ্তানি করা হচ্ছে।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, ইলিশ রপ্তানির তৃতীয় চালানে ১৮৬ টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে। তিন চালানে ৪৯৮ টন ইলিশ ভারতে গেল। দ্রুত রপ্তানির জন্য কাস্টমসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা