সারাদেশ

বরিশালে চিকিৎসক সংকট দেখে অবাক স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, বরিশালে চিকিৎসকের প্যাটার্ন দেখে আমরা খুবই হতাশ। পটুয়াখালী মেডিকেল কলেজে ৫৮ জনের স্থলে আছেন ১২ জন, বরিশালে ২২৪ জনের স্থলে ১৫০ জন। খুবই নাজুক অবস্থা; এটা দেখে নিজের কাছে কষ্ট লেগেছে।

তিনি বলেন, আমরা চেষ্টা করব স্বল্পসময়ের মধ্যে এর সমাধান করার। চিকিৎসক-নার্সদের সংকট নিরসনে নিয়োগ দেওয়া হচ্ছে এবং হয়েছে। নতুন চিকিৎসকরা আগামী অল্পদিনের মধ্যে যোগদান করলে অনেক সমস্যার সমাধান হবে।

শনিবার (২৫ সেপ্টম্বর) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সমন্বিত কোভিড ব্যবস্থাপনা বরিশাল মডেল বিষয়ক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে আমরা দ্রুত অক্সিজেনারেটর আমদানি করছি। এই মেশিন বাতাস থেকে প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন সরবরাহ করতে পারে। এই একটি মেশিন ১০০ জনকে অক্সিজেন দিতে সক্ষম। ইতোমধ্যে আমরা ৩টি অক্সিজেনারেটর আমদানি করছি। যেগুলো চট্টগ্রাম, রাজশাহী ও গোপালগঞ্জে ব্যবহৃত হচ্ছে। আরও ৮০টি মেশিন আমদানি করা হচ্ছে। দ্রুতই বরিশালবাসী অক্সিজেনারেটর পাবেন।

লোকমান হোসেন মিয়া আরও বলেন, করোনা কাউকেই করুণা করে না। ঢাকা শহরে এখন যত রোগী ভর্তি আছে সব গ্রামের। আমি রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভিজিট করে এ তথ্য জেনেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এসএম আক্তারুজ্জামান, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বরিশাল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এমডি আব্দুস সালাম এবং ইউনিসেফ বাংলাদেশ হেলথ সেকশন চিফ সানজানা ভার্দওয়াজ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা