প্রধানমন্ত্রী
সারাদেশ

‌দেশের দুঃসময়ে অসহায়দের পাশে আছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: করোনা পরিস্থিতিতে সরকার অসহায় ও সহায় সম্বলহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মজিদ মোল্লা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় নরসিংদী জেলাব্যাপী চাল, যাতায়াত ভাড়া ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নরসিংদী জেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লাকে কৃতজ্ঞতা জানান তিনি।

মজিদ মোল্লা ফাউন্ডেশনের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, কভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের প্রত্যেক পরিবারে ২৫ কেজির এক বস্তা চাল বিতরণ কার্যক্রমের আওতায় মনোহরদীতে দুই হাজার ১৫ বস্তা, বেলাবতে এক হাজার ২৪০ বস্তা চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া নরসিংদী সদরে দুই হাজার ৫৩০ বস্তা, রায়পুরায় তিন হাজার ৮৭৫ বস্তা, পলাশে এক হাজার ২৪০ ও শিবপুরে এক হাজার ৫৫০ বস্তাসহ মোট ১২ হাজার ৪৫০ বস্তা চাল বিতরণ করা হবে।

পাশাপাশি চাল নিতে আসা প্রত্যেক পরিবারকে চারটি করে মাস্ক মিলিয়ে মোট ৪৯ হাজার ৮০০ মাস্ক, যাতায়াত ভাতা বাবদ ২০০ টাকা করে মোট ২৪ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা