সারাদেশ

দীর্ঘ ৪৯ বছর পরে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,ঝালকাঠি: ঝালকাঠিতে ৪৯ বছর পরে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দিনেও জেলায় যুবলীগের পূর্ণাঙ্গ কোন কমিটি না থাকায় এই সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতা কর্মীরা ব্যাপক উচ্ছ্বাসিত। তারা আশা করছেন এই সভার পরে অতিদ্রত সম্মেলনের মাধ্যমে যুবলীগের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে। যেখানে ত্যাগী নেতাকর্মীরা স্থান পাবে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের টিএন্ডটি সড়কের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম এবং প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম। ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে জেলা, উপজেলা ও পৌর যুবলীগসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী জন-নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে ঠিকি তখনি স্বাধীনতা বিরোধী চক্র এই উন্নয়নকে প্রতিহত করার জন্য দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আর তাদের এই অপ-তৎপরতাকে রুখতে হলে যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা