সারাদেশ

জামাই পেটানো সেই শ্বাশুড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে নাসিরুল (২২) নামের এক জামাইকে পেটানোর অভিযোগে শ্বাশুড়ি সেলিনাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তাকে আটক করে পুলিশ। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাণীশংকৈল উপজেলার ভাঙবাড়িতে প্রভাবশালীর মেয়েকে ভালোবেসে বিয়ে করায় স্ত্রীর বাবা-মার হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার নাসিরুল ইসলাম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। আটক সেলিনা একই করিমুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, গরীব পরিবারের সন্তান নাসিরুলের সঙ্গে একই এলাকার করিমুলের মেয়ে কেয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এক পর্যায়ে পরিবারকে না জানিয়ে তারা ভালোবেসে বিয়ে করে আত্মগোপন করেন।

এদিকে, মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারকে তাদের মেয়েকে ফিরিয়ে দিতে চাপ প্রয়োগ করতে থাকে। এক সময় বিয়ে মেনে নেয়ার প্রতিশ্রুতিও দেন তারা। মেয়ের পরিবার তুলনামূলক ক্ষমতাধর হওয়ায় ছেলের পরিবার ভয় পেয়ে ছেলেকে ফিরে আসার আকুতি জানায়।

বিয়ে মেনে নেওয়ার প্রতিশ্রুতি পেয়ে নাসিরুল ও কেয়া পরিবারের কাছে ফিরে আসে। এরপরে ২০ সেপ্টেম্বর বিকেলে বউয়ের সঙ্গে দেখা করতে তার বাসায় যান নাসিরুল। তখন কেয়ার বাবা-মা নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করতে থাকেন।

অত্যাচারের সময় তিনি চিৎকার করে কেঁদে কেঁদে ছেড়ে দেওয়ার আকুতি জানান। বারবার ক্ষমা চান। তবুও তাকে মারধর করতে থাকে মেয়ের পরিবার। শেষে গুরুতর আহত অবস্থায় পুলিশ গিয়ে নাসিরুলকে উদ্ধার করে রাণীংশকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ফিরোজ আলম জানান, অবস্থা গুরুতর হওয়ায় তাকে সরাসরি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা