খাদ্যমন্ত্রী
সারাদেশ

দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা বেড়েছে

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা বেড়েছে। বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সবধরনের ভাতাভোগীদের আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। অসহায়-দরিদ্র কেউ এ সুরক্ষার বাইরে থাকবে না।’

বুধবার (২২ সেপ্টেম্বর) নওগাঁর পোরশায় উপকার ভোগীদের মাঝে প্রণোদনা বিতরণকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘মহামারি করোনায় দেশের উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা হলেও ব্যাহত হয়েছে। তবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড আবারও গতি পেয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা