ফাইল ছবি
সারাদেশ

নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ 

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর ধামইরহাটের আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে মতিষ পাহান (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে তাকে উদ্ধারে নদীতে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মতিষ পাহান উপজেলার ৮ নম্বর খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের মৃত শুকরা পাহানের ছেলে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ধামইরহাটের পার্শ্ববর্তী আত্রাই নদীর পশ্চিমে শিমুলতলী ব্রিজের আনুমানিক ৪শ ১০ গজ উত্তর দিকে বড়শি দিয়ে মাছ ধরছিলেন শুকরা পাহান। এ সময় অসাবধানতায় নদীতে পড়ে যান তিনি। এরপর অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পত্নীতলা উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন স্বজনরা।

সোমবার দুপুর পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা